ড ডোঙা ডোঙা [ ḍōṅā ] বি. ১. (সচ. তাল বা নারকেল গাছের গুঁড়ি দিয়ে তৈরি) ছোট নৌকাবিশেষ, শালতি; ২. তাল-নারকেল গাছের গুঁড়ি দিয়ে তৈরি শালতির মতো জল তোলার বা সেচন করার পাত্রবিশেষ। [দেশি]।
ড ডোর ডোর [ ḍōra ] বি. ১. হাতের বন্ধনসূত্র (‘তোর বন্ধন-ডোর ছিড়ে যাবে’: রবীন্দ্র); ২. বৈষ্ণবদের বহির্বাস (ডোরকৌপীন); ৩. (আল.) বন্ধন, আকর্ষণ (প্রণয়ডোরে বাঁধা)। [হি. ডোর]।
ড ড্রপার ড্রপার [ ḍrapāra ] বি. তরল ওষুধ জল কালি প্রভৃতির ফোঁটা অল্প অল্প করে বার করার বা ভরার জন্য সরু নলাকার যন্ত্রবিশেষ। [ইং. dropper]।
ড ডেরা ডেরা [ ḍērā ] বি. ১. অস্হায়ী বাসা, আস্তানা, আড্ডা; ২. তাঁবু, ছাউনি। [হি. ডেরা]। ডেরা গাড়া, ডেরা বাঁধা ক্রি. বি. আড্ডা গাড়া, অস্হায়ী বাসা করা, বাসা করা। ডেরা উঠানো, ডেরা তোলা ক্রি. বি. বাস বা আড্ডা তুলে দেওয়া। ডেরাডাণ্ডা বি. বাসা ও তার আসবাবপত্র।
ড ডুমুরের ফুল ডুমুরফুল, ডুমুরের ফুল (ড়ুমুরের ফুল ফলের ভিতরে থাকে এবং বাইরে থেকে দেখতে পাওয়া যায় না বলে) অদৃশ্য বস্তু বা ব্যক্তি; বিরলদর্শন বস্তু বা ব্যক্তি।