ডেঙ্গু

ডেঙ্গু [ ḍēṅgu ] বি. শরীরে তীব্র বেদনাযুক্ত গ্রীষ্মমণ্ডলীয় জ্বরবিশেষ। [ইং. dengue]।

ডেপুটি

ডেপুটি [ ḍēpuṭi ] বিণ. (উচ্চপদস্হ কর্মচারীর) সহকারী (ডেপুটি নবাব)। ☐ বি. ডেপুটি ম্যাজিস্ট্রেট। [ইং. deputy]।

ডেমি

ডেমি [ ḍēmi ] বি. দলিলপত্রাদি লেখার কাজে ব্যবহৃত ডিমাই কাগজবিশেষ বা ফুলস্ক্যাপের অর্ধেক মাপের কাগজবিশেষ। [ইং. demy]।

ডেয়ারি

ডেয়ারি [ ḍēẏāri ] বি. দুধ এবং দুগ্ধজাত দ্রব্যাদি তৈরি ও সংরক্ষণের স্হান। [ইং. dairy]।

ডেস্ক

ডেস্ক [ ḍēska ] বি. লেখাপড়ার কাজের জন্য বিশেষভাবে তৈরি (সচ. ঢালু) টেবিল। [ইং. desk]।

ডোকরা

ডোকরা [ ḍōkarā ] বিণ. (গালিবিশেষ) ১. বুড়োহাবড়া; ২. লক্ষ্মীছাড়া, দুষ্ট। [প্রাকৃ. ডুক্কর]।

ডেলা

ডেলা [ ḍēlā ] বি. ১. দলা, গোলাকার বস্তু (কাগজটাকে ডেলা পাকিয়ে ফেলে দিল); ২. ঢিল। [দেশি]।

ডৌল

ডৌল [ ḍaula ] বি. গড়ন, আকৃতি (মুখের ডৌল)। [হি. ডৌল]।

ড্যাং ড্যাং

ড্যাং ড্যাং [ ḍyā ṇḍyā ] বি. ১. ঢাকের আওয়াজ (ড্যাং ড্যাং বাদ্যি বাজে); ২. জয়সূচক ধ্বনি; জয়ঘোষণা (ড্যাং ড্যাং করে চলে যাব)। [ধ্বন্যা.]।

ড্যাশ

ড্যাশ [ ḍyāśa ] বি. যতি চিহ্নবিশেষ; তাড়াতাড়ি সরু সরল রেখাংশ। [ইং. dash]।