ড ডোরা ডোরা [ ḍōrā ] বি. লম্বা রেখা বা দাগ। [হি. ডোর + বাং. আ সাদৃশ্যার্থে]। ডোরাকাটা বিণ. ডোরা দাগযুক্ত; নানা বর্ণের রেখা দিয়ে চিহ্নিত। ডোরা ডোরা বিণ. অনেক ডোরা দিয়ে চিহ্নিত।
ড ড্যাবড্যাব ড্যাবড্যাব [ ḍyāba-ḍyāba ] বি. চোখের আয়ত ভাষাহীন ও অনুজ্জল ভাব (চোখদুটো ড্যাবড্যাব করছে)। [দেশি]। ড্যাবডেবে বিণ. ড্যাবড্যাব করছে এমন; আয়ত ও ভাসা ভাসা কিন্তু অনুজ্জ্বল।
ড ড্যাবরা ডেবরা, ড্যাবরা [ ḍēbarā, ḍyābarā ] বিণ. ১. কাজকর্মে ডান হাতের চেয়ে বাঁ হাতের ব্যবহার বেশি করে এমন, ন্যাটা; ২. ডাগর, আয়ত, বিস্ফারিত (ড্যাবরা চোখ)। [হি. ডিবরিয়া]।
ড ডেবরা ডেবরা, ড্যাবরা [ ḍēbarā, ḍyābarā ] বিণ. ১. কাজকর্মে ডান হাতের চেয়ে বাঁ হাতের ব্যবহার বেশি করে এমন, ন্যাটা; ২. ডাগর, আয়ত, বিস্ফারিত (ড্যাবরা চোখ)। [হি. ডিবরিয়া]।