ডানা গজানো

ডানা গজানো ক্রি. ১. পাখির ছানার প্রথম ডানা হওয়া; ২. (সচ. নিন্দার্থে আল.) সাবালক হওয়া, অন্যের সাহায্যে বা পরামর্শ ছাড়াই চলতে শেখা। ☐ বি. উক্ত উভয় অর্থে।

ডাণ্ডা

ডাণ্ডা [ ḍāṇḍā ] বি. ১. মোটা লাঠি, কাঠ লোহা প্রভৃতি দিয়ে তৈরি লাঠি; ২. ছোটদের খেলার ছোট লাঠি। [সং. দণ্ড]। ডাণ্ডাগুলি বি. ডাংগুলি।

ডাব্বা

ডাবা, ডাব্বা [ ḍābā, ḍābbā ] বি. ১. মাটির বড় মামলা; ২. টব; ৩. বড় নারকেলের খোলযুক্ত হুঁকাবিশেষ। ☐ বিণ. বড় খোলবিশিষ্ট (ডাবা হুঁকা)। [বাং. ডাব + আ]।

ডাবা

ডাবা, ডাব্বা [ ḍābā, ḍābbā ] বি. ১. মাটির বড় মামলা; ২. টব; ৩. বড় নারকেলের খোলযুক্ত হুঁকাবিশেষ। ☐ বিণ. বড় খোলবিশিষ্ট (ডাবা হুঁকা)। [বাং. ডাব + আ]।

ডায়ারি

ডায়েরি, ডায়ারি [ ḍāẏēri, ḍāẏāri ] বি. দিনলিপি, রোজনামচা। [ইং. diary]।

ডায়েরি

ডায়েরি, ডায়ারি [ ḍāẏēri, ḍāẏāri ] বি. দিনলিপি, রোজনামচা। [ইং. diary]।

ডায়মন

ডায়মন [ ḍāẏamana ] বি. হীরার মতো পল-তোলা নকশা। [ইং. diamond]। ডায়মনকাটা বিণ. হীরার মতো পল তোলা নকশাযুক্ত।

ডিম

ডিম [ ḍima ] বি. ১. ডিম্ব, অণ্ড; ২. হাঁটু ও গোড়ালির মাঝে পায়ের পিছন দিকের মাংসপিণ্ড (পায়ের ডিমে ব্যথা)। [সং. ডিম্ব]। ডিম পাড়া ক্রি. বি. অণ্ড প্রসব করা। ডিমে তা দেওয়া ক্রি. বি. ডিম ফোটাবার জন্য প্রসূত ডিমের উপর বসে দেহের তা বা তাপ দেওয়া। ঘোড়ার ডিম — অলীক বা অসম্ভব বস্তু।