ডাকাত
ডাকাত, (বর্ত. অপ্র.) ডাকাইত [ ḍākāta, ḍākāita ] বি. দস্যু, প্রকাশ্যে বলপূর্বক হরণকারী। [হি. ডকৈত, ডাকুয়া]। ডাকাত পড়া ক্রি. বি. ডাকাতের আক্রমণ হওয়া (জমিদারবাড়িতে ডাকাত পড়েছে)। ডাকাতি বি. ১. দস্যুবৃত্তি (ডাকাতি করে বড়লোক হয়েছে); ২.দস্যুবৃত্তির ঘটনা (প্রায়ই ডাকাতি হয়)। ☐ বিণ. ১. ডাকাতসংক্রান্ত; ২. ডাকাতিসংক্রান্ত। ডাকাতে বিণ. ১. ডাকাতসংক্রান্ত; ডাকাতদের; ২. ডাকাততুল্য (ডাকাতে সাহস)। ডাকাতে কালী — ডাকাতদের উপাস্যা কালী বা কালিকাদেবী।
ডানা
ডানা [ ḍānā ] বি. ১. যার সাহায্যে পাখি উড়তে পারে, পাখা (‘চিলের সোনালি ডানা হয়েছে খয়েরি’: জী. দা); ২. মাছের পাখনা। [সং. ডয়ন > ডান + বাং. আ]। ডানকাটা পরি দ্র পরি। ডানা গজানো ক্রি. ১. পাখির ছানার প্রথম ডানা হওয়া; ২. (সচ. নিন্দার্থে আল.) সাবালক হওয়া, অন্যের সাহায্যে বা পরামর্শ ছাড়াই চলতে শেখা। ☐ বি. উক্ত উভয় অর্থে।