ঠুমকি

ঠুমকি [ ṭhumaki ] বি. নৃত্যভঙ্গিবিশেষ। [ হি. ঠুমুক-তু. বাং. ঠমক]।

ঠুলি

ঠুলি [ ṭhuli ] বি. গোরু ঘোড়া প্রভৃতি পশুর চোখে ঢাকনি পরানো হয়, চোখের ঢাকনি, চোখের খাপ (‘খুলে দে মা চোখের ঠুলি’: রা. প্র.)। [বাং. ঠোলা + ই]।

ঠুস

ঠুস [ ṭhusa ] বি. ঠাস অপেক্ষা লঘুতর শব্দ। [ধ্বন্যা.]। ঠুসঠাস বি. ক্রমাগত ঠুস ও ঠাস শব্দ।

ঠুসঠাস

ঠুসঠাস বি. ক্রমাগত ঠুস ও ঠাস শব্দ।

ঠেকা

ঠেকা [ ṭhēkā ] ক্রি. ১. ছোঁয়া লাগা, লাগা (বইটা পায়ে ঠেকছে); ২. বিপদে পড়া (ঠেকে শেখে, দায়ে ঠেকা); ৩. বাধা পাওয়া, প্রতিহত হওয়া (বলটা দেওয়ালে ঠেকে ফিরে এসেছে); ৪. গিয়ে থামা (নৌকোটা তীরে গিয়ে ঠেকল); ৫. উপনীত হওয়া, পৌঁছানো (আয় শূন্যে এসে ঠেকেছে); ৬. ধারণা হওয়া, (ব্যাপারটা ভালো ঠেকছে না)। ☐ বি. ১. সংকট (ঠেকার কাজ চালানো); ২. স্পর্শ (ঠেকা লাগা); ৩. গানে তবলার সংগত; ৪. ঠেক, ঠেকনা; ৫. (আঞ্চ.) গরজ (আমার কী এমন ঠেকা পড়েছে?)। ☐ বিণ. ১. স্পৃষ্ট; ২. সংকটাপন্ন; ৩. বাধাপ্রাপ্ত; ৪. উপনীত; ৫. বিবেচিত। [বাং. ঠেক + আ]। ঠেকাঠেকি বি. পরস্পর স্পর্শ। ঠেকানো ক্রি. বি....

ঠুসা

ঠুসা, ঠোসা [ ṭhusā, ṭhōsā ] ক্রি. ১. ঠাসা, চেপে ঢুকানো; ২. অত্যধিক আহার করা (নিমন্ত্রণ বাড়িতে খুব ঠুসেছে); ৩. তিরস্কার বা প্রহার করা (মাস্টারমশাই তাকে খুব ঠুসেছেন)। ☐ বি. উক্ত সব অর্থে। [হি. √ ঠুস্ + বাং. আ]।

ঠেকানো

ঠেকানো ক্রি. বি. স্পর্শ করানো; দায়ে ফেলা; বাধা দেওয়া; আটকানো (হাঙামা ঠেকিয়ে রাখা, মৃত্যুকে ঠেকানো যায় না); উপনীত করানো (নৌকা তীরে ঠেকাও)।

ঠেকার

ঠেকার [ ṭhēkāra ] বি. ১. দেমাক, গর্ব, গুমর; ২. ঢং (কত ঠেকারই না জানো)। [দেশি]। ঠেকারে বিণ. গর্বিত, অহংকারী।