ঠিকা
ঠিকা, (কথ্য) ঠিকে [ ṭhikā, ṭhikē ] বিণ. ১. নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত (ঠিকে ঝি); ২. নির্দিষ্ট সময়ের জন্য দখলপ্রাপ্ত (ঠিকা প্রজা); ৩. নির্ধারিত শর্তযুক্ত (ঠিকা কাজ, ঠিকা গাড়ি)। ☐ বি. ১. কাজের চুক্তি; নির্ধারিত শর্তে কাজ, contract (ঠিকা পেয়েছে); ২. নির্দিষ্ট সময়ের জন্য দখল, lease. [বাং. ঠিক + আ]। ঠিকাদার বি. যে ব্যক্তি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট খরচে কোনো কাজ করে দেবার চুক্তি গ্রহণ করে, contractor. ঠিকাদারি বি. ঠাকাদারের কাজ (ঠিকাদারি করে)। ☐ বিণ. ঠিকা বা ঠিকাদারসম্বন্ধীয়। (ঠিকাদারি কাজ করে)।