ঠুক ঠুক

ঠুক ঠুক বি. ক্রমাগত ঠুক শব্দ (স্যাকরার ঠুক ঠুক)।

ঠোকর

ঠুকর, (চলিত) ঠোকর [ ṭhukara, ṭhōkara ] বি. ১. পাখির ঠোঁটের অগ্রভাগ দিয়ে আঘাত; ২. কিছুর মুখ বা অগ্রভাগ দিয়ে আঘাত (বুটের ঠোকর); ৩. হোঁচট (দেওয়ালে ঠোকর খাওয়া); ৪. কঠিন ধমক (মনিবের কাছে ঠোকর খেয়েছে); ৫. অযাচিত মন্ত্রব্যাদির দ্বারা বাধাদান বা তির্যক মন্তব্য (প্রতি কথায় ঠোকর দেয়)। [ধ্বন্যা.]।

ঠুকর

ঠোকরা

ঠুকরা, ঠোকরা ক্রি. ঠোকর দেওয়া, ঠোঁট বা কোনোকিছুর ডগা দিয়ে আঘাত করা; খোঁটা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

ঠাস

ঠাস১ [ ṭhāsa ] বিণ. ১. ঘন (ঠাসবুনানি); ২. ঘেঁষাঘেঁষি (ঠাস হয়ে বসা)। [দেশি]। ঠাসা ক্রি. ১. গাদানো (ঘরে জিনিস ঠেসে রাখা); ২. চেপে ধরা (তাকে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরেছে); ৩. চেপে ঢুকানো; ৪. বোঝাই করা, ভরে দেওয়া; ৫. মর্দন করা (ময়দা ঠাসা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। ঠাসাঠাসি বি. ভিড়; চাপাচাপি, গাদাগাদি (এত ঠাসাঠাসি করে বসা যায় না)। ঠাস২ [ ṭhāsa ] জোরে চড় মারার বা অনুরূপ আওয়াজ (ঠাস করে চড় মারল)। [ধ্বন্যা.]। ঠাস ঠাস বি. ক্রি-বিণ. ক্রমাগত ঠাস শব্দ; ক্রমাগত ঠাস শব্দ করে (‘ঠাস ঠাস ভাঙিছে বাঁশ)।

ঠুকরা

ঠুকরা, ঠোকরা ক্রি. ঠোকর দেওয়া, ঠোঁট বা কোনোকিছুর ডগা দিয়ে আঘাত করা; খোঁটা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

ঠোকা

ঠুকা, ঠোকা [ ṭhukā, ṭhōkā ] বি. ক্রি. ১. সশব্দে ঘা মারা (মাটিতে লাঠি ঠোকা, দেয়ালে পেরেক ঠোকা); ২. কিছুর উপর ধাক্কা মারা, আঘাত করা (মাথা ঠুকছে); ৩. আস্ফালনের ভঙ্গিতে সশব্দে চাপড়ানো (বুক ঠোকা); ৪. ধমক দেওয়া; ৫. বিদ্রূপের ভঙ্গিতে সমালোচনা করা বা ধমক দেওয়া (এমন ঠুকে কথা বল কেন?); ৬. রুজু করা (মামলা ঠোকা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাং. ঠুক < ঠক]।

ঠুকা

ঠুকঠুকি

ঠুকঠুকি বি. ১. বারবার ঠোকা; ২. সংঘর্ষ, মারামারি, কলহ (তাদের মধ্যে ঠোকাঠুকি লেগেই আছে)।

ঠুকুনি

ঠুকুনি বি. ১. আঘাত; ধাক্কা, ক্রমাগত আঘাত বা ধাক্কা; ২. প্রহার; ৩. ধমক।