ঠক
ঠক১ [ ṭhaka ] বিণ. বি. যে ঠকায়, প্রতিরক। [ হি. ঠগ]। ঠক২ [ ṭhaka ] বি. কঠিন বস্তু ঠোকার বা তার সঙ্গে সংঘর্ষের আওয়াজ (দেওয়ালে মাথা ঠক করে লাগল)। [ধ্বন্যা]। ঠক ঠক বি. ক্রি-বিণ. ১. ক্রমাগত ঠক শব্দ; ২. দ্রুত এবং প্রবলভাবে (ঠক ঠক করে কাঁপা)। ঠকঠকানি বি. ঠক ঠক শব্দ; জোর কাঁপুনি। ঠকঠকানো ক্রি. বি. ১. ঠক ঠক শব্দ করা; ২. ভয়ে বা শীতে প্রবলভাবে কম্পিত হওয়া; ৩. খালি অবস্হায় কাঠের বা মাটির পাত্র নেড়ে দেখা (ভাঁড়ে ঘি নেই, ঠকঠকালে কী হবে?)। ঠকঠকি বি. তাঁতবিশেষ।