ঠ ঠাকুরাল ঠাকুরাল, ঠাকুরালি বি. ১. প্রভুত্ব; প্রাধান্য; ২. দেবতাসুলভ মহিমা বা ছলনা (‘ছাড় তোমার ঠাকুরালি’)।
ঠ ঠাট্টা ঠাট্টা [ ṭhāṭṭā ] বি. উপহাস, পরিহাস, রসিকতা; বিদ্রূপ, তামাশা। [ধ্বন্যা. হি. ঠট্টা < সং. টট্টরী]।
ঠ ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি — অতি সতর্ক অপরাধী কর্তৃক নিজেই নিজের অপরাধ ফাঁস করে দেওয়া।