ঠা-ঠা

ঠা-ঠা, ঠাঠা২ [ ṭhā-ṭhā, ṭhāṭhā ] বিণ. অতি তীব্র বা ঝাঁঝালো (ঠাঠা রোদ্দুর)।

ঠাটা

ঠাটা, ঠাঠা১ [ ṭhāṭā, ṭhāṭhā ] বি. বজ্র; বজ্রপাত। [তামি. ঠিটু]।

ঠাড়

ঠাড় [ ṭhāḍ ] বিণ. খাড়া (ঠাড় করা, ঠাড় হওয়া)। [হি. ঠাঢ়]।

ঠাড়া

ঠাড়া ক্রি. ১. দাঁড়ানো; ২. অপেক্ষা করা।

ঠাট

ঠাট১ [ ṭhāṭa ] বি. ১. সৈন্যশ্রেণি (‘ডাকে ঠাট, কাট কাট’: ভা. চ.); ২. দল (‘আতর কামিনী ঠাট’: বিদ্যা.); ৩. সংগীতের রাগ-রাগিণীর শ্রেণি। [হি. ঠাট, ঠাঠ]। ঠাট২ [ ṭhāṭa ] বি. ১. বাইরের চালচলন, মানসম্ভ্রম (ঠাট বজায় রাখা); ২. কাঠামো (প্রতিমার ঠাট); ৩. ভাবভঙ্গি, ছলাকলা, ঠমক (কত ঠাট জানে); ৪. ঢং, ধরন (নতুন ঠাট)। [ঠাট১. দ্র]। ঠাটঠমক বি. চালচলন; মানসম্ভ্রমযুক্ত চালচলন। ঠাটবাট বি. জাঁকজমক; পশার-প্রতিপত্তি; লোকলৌকিকতা; শোভনতা। ঠাটারি বি. কাঁসারি (ঠাটারি-বাজার)।

ঠাটঠমক

ঠাটঠমক বি. চালচলন; মানসম্ভ্রমযুক্ত চালচলন।

ঠাটবাট

ঠাটবাট বি. জাঁকজমক; পশার-প্রতিপত্তি; লোকলৌকিকতা; শোভনতা।

ঠাটারি

ঠাটারি বি. কাঁসারি (ঠাটারি-বাজার)।

ঠাকুর

ঠাকুর [ ṭhākura ] বি. ১. দেবতা (ঠাকুর-দেবতা মানে না); ২. দেবমূর্তি বা দেবীমূর্তি (ঠাকুর দেখতে যাব); ৩. ঈশ্বর (হে ঠাকুর, রক্ষা করো); ৪. রাজা, অধিপতি; মালিক (এ রাজ্যের ঠাকুর); ৫. পূজ্য বা শ্রদ্ধেয় ব্যক্তি, গুরুজন (পিতাঠাকুর); ৬. গুরু; ৭. ব্রাহ্মণ বা ব্রাহ্মণ পুরোহিত; ৮. ব্রাহ্মণ পাচক (ঠাকুর-চাকর)। স্ত্রী. ঠাকুরানি, ঠাকরুন। ঠাকুর কাত (বিদ্রুপে) দেবতা প্রভু বা মানুষ বিমুখ। ঠাকুরঘর বি. দেবার্চনার ঘর, পূজার ঘর। ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি — অতি সতর্ক অপরাধী কর্তৃক নিজেই নিজের অপরাধ ফাঁস করে দেওয়া। ঠাকুর জামাই বি. নন্দাই। ঠাকুর ঝি বি. ননদ। ঠাকুর দাদা বি. পিতামহ। ঠাকুর দালান বি. গৃহদেবতার বা অন্য...

ঠাকুরালি

ঠাকুরাল, ঠাকুরালি বি. ১. প্রভুত্ব; প্রাধান্য; ২. দেবতাসুলভ মহিমা বা ছলনা (‘ছাড় তোমার ঠাকুরালি’)।