ঠেলাঠেলি

ঠেলাঠেলি বি. পরস্পর ধাক্কাধাক্কি (ঠেলাঠেলি লেগে গেল)।

ঠেলার নাম বাবাজি

ঠেলার নাম বাবাজি — চিরদিন যাকে অবজ্ঞা করা হয়েছে বিপদে পড়ে তাকেও লোকে সমাদর করে।

ঠেস

ঠেস [ ṭhēsa ] বি. ১. হেলান (দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ানো); ২. যাতে হেলান দেওয়া যায় (পিঠে বালিশের ঠেস দেওয়া); ৩. ঠেকনা; ৪. আটকাবার কৌশল (দরজার হাওয়া-ঠেস); ৫. খোঁটা, কটাক্ষ, বক্রোক্তি (ঠেস দিয়ে কথা বলা)। [হি. ঠেস]।

ঠেসা

ঠেসা [ ṭhēsā ] ক্রি. ১. ঠেস দেওয়া; ২. ঘেঁষা; ৩. ঠাসা, মর্দন করা। [হি. ঠেসনা]। ঠেসাঠেসি বি. ঠাসাঠাসি; গাদাগাদি। ঠেসান বি. হেলান (দেওয়ালে ঠেসান দেওয়া)। ঠেসানো ক্রি. বি. ১. হেলানো; ২. ভেজানো (দরজা ঠেসানো); ৩. বক্রোক্তি করা। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ঠুকন

ঠোকন, ঠুকন [ ṭhōkana, ṭhukana ] বি. ঠুকে আঘাত; ঠোকা। [বাং. ঠুক + অন]।

ঠোকন

ঠোকন, ঠুকন [ ṭhōkana, ṭhukana ] বি. ঠুকে আঘাত; ঠোকা। [বাং. ঠুক + অন]।

ঠোক্কর

ঠোক্কর [ ṭhōkkara ] বি. ঠোকর; ধাক্কা; হোঁচট। [হি. ঠক্কর]।

ঠেসান

ঠেসান বি. হেলান (দেওয়ালে ঠেসান দেওয়া)।

ঠেসানো

ঠেসানো ক্রি. বি. ১. হেলানো; ২. ভেজানো (দরজা ঠেসানো); ৩. বক্রোক্তি করা। ☐ বিণ. উক্ত সব অর্থে।