ঐ ঐকমত্য ঐকমত্য [ aika-matya ] বি. মতের মিল বা অভিন্নতা, মতের ঐক্য (সদস্যদের মধ্যে ঐকমত্য না হওয়ায় সিদ্ধান্ত নেওয়া গেল না)। [সং. একমতি + য]।
ঐ ঐকবাক্য ঐকবাক্য [ aika-bākya ] বি. ১. একবাক্যতা; বাক্য বা বক্তব্যের একতা; সমোক্তি; ২. একমত অবলম্বন। [সং. একবাক্য + অ]।
ঐ ঐক্যপদ্য ঐক্যপদ্য [ aikya-padya ] বি. একপদতা; বহুপদের একার্থবোধকত্ব সম্পাদন, বহুপদকে একার্থবোধক পদে পরিণত করা। [সং. একপদ + য]।
ঐ ঐকপত্য ঐকপত্য [ aika-patya ] বি. একাধিপত্য; পূর্ণ প্রাধান্য (বাংলা সাহিত্যের জগতে এখন রবীন্দ্রনাথের ঐকপত্য প্রতিষ্ঠিত)। [সং. একপতি + য]।
ঐ ঐকতান ঐকতান, (অশু.) ঐক্যতান [ aika-tāna, aikyatāna ] বি. বিভিন্ন বাদ্যযন্ত্রের সমস্বর বাদ্য, কনসার্ট (concert); বিভিন্ন ও বিচিত্র সুরের মিলন। [সং. একতান + অ]।
ঐ ঐন্দ্রজালিক ঐন্দ্রজালিক [ aindra-jālika ] বিণ. ১. ইন্দ্রজালবিদ্যায় বা ভোজবাজিতে বা ম্যাজিকে পারদর্শী; ২. ইন্দ্রজালসম্বন্ধীয়। বি. জাদুকর। [সং. ইন্দ্রজাল + ইক]।