এবড়ো-খেবড়ো

এবড়ো-খেবড়ো [ ēbaḍō-khēbaḍō ] বিণ. উঁচু-নিচু, অসমান; বন্ধুর (এবড়োখেবড়ো রাস্তায় চলা শক্ত)। [হি. উভড়খাবড়]।  

এবংবিধ

এবংবিধ, এবম্প্রকার–বিণ. এইরকম (এবংবিধ ঘটনাবলি)।  

এবং

এবং [ ēba ] অব্য. (মূল সং. অর্থ) এই, এইপ্রকার, এমন (এবংবিধ, এবম্প্রকার); (বাং.) আর, অধিকন্তু (সচ. দুই বা ততোধিক শব্দ বাক্যাংশ ও বাক্যের মধ্যে সংযোজক অব্যয় হিসাবে ব্যবহৃত হয় (সে পরীক্ষায় পাশ করেছে এবং বৃত্তি পেয়েছে; রাম এবং শ্যাম; রামের ছেলে এবং শ্যামের ছেলে)। [সং. এবম্]। এবংবিধ, এবম্প্রকার–বিণ. এইরকম (এবংবিধ ঘটনাবলি)। এবমস্তু–এইরূপই হোক।

এপ্রিলফুল

এপ্রিলফুল–বি. পাশ্চাত্য প্রথা অনুসারে পয়লা এপ্রিল কাউকে কৌতুক করে ঠকানো (ওকে এপ্রিল ফুল করা সহজ হবে না)।

এপ্রিল

এপ্রিল [ ēprila ] বি. ইংরেজি বছরের চতুর্থ মাস-বাংলা চৈত্রের মাঝামাঝি থেকে বৈশাখের মাঝামাঝি পর্যন্ত। [ইং. April]। এপ্রিলফুল–বি. পাশ্চাত্য প্রথা অনুসারে পয়লা এপ্রিল কাউকে কৌতুক করে ঠকানো (ওকে এপ্রিল ফুল করা সহজ হবে না)।

এপার-ওপার

এপার-ওপার–বি. ১. এই কূল আর ওই কূল (বর্ষাকালে নদীর এপার-ওপার দেখা যায় না); ২. পারাপার (‘তুমি এপার-ওপার করো কে গো ওগো খেয়ার নেয়ে’: রবীন্দ্র)।

এপার

এপার [ ēpāra ] বি. ১. এই দিক; ২. এই তীর, এই কূল। বিপ. ওপার। [বাং. এ (এই) + সং. পার]। এপার-ওপার–বি. ১. এই কূল আর ওই কূল (বর্ষাকালে নদীর এপার-ওপার দেখা যায় না); ২. পারাপার (‘তুমি এপার-ওপার করো কে গো ওগো খেয়ার নেয়ে’: রবীন্দ্র)।