এমনকী

এমনকী–অব্য. বেশি আর কী বলব, আর কী বলার আছে (এমনকী, সে মাকেও মানে না)।

এমনি

এমনি–এমনই-এর বানানভেদ।

এমন

এমন [ ēmana ] সর্ব. বি. বিণ. ক্রি-বিণ. এইরকম, এহেন (এমন যে হবে তা জানতাম, এমন খেলা কে দেখেছে, এমন করেই মরে)। [বাং. এ (এই) + মন]। এমনই. এমনি১–বিণ. এইরকম (এমনি জিনিস যে হাত দিতেই ভেঙে গেল)। ক্রি-বিণ. এই রকমে (‘এমনই করে ঘুরিব দূরে বাহিরে’: রবীন্দ্র)। এমনকী–অব্য. বেশি আর কী বলব, আর কী বলার আছে (এমনকী, সে মাকেও মানে না)। এমনিটি–বি. এইরকম আর একটি (এমনটি আর পাবে না)। এমনিতরো–বিণ. এইরকম, এই ধরনের (এমনতরো গুণ. এমনতরো মানুষ)। এমন-তেমন–বিণ. তুচ্ছ; সাধারণ; অগ্রাহ্য করার মতো (সে কিন্তু মোটেই এমন-তেমন লোক নয়)।  বি. ১. ব্যতিক্রম (নিয়ম থেকে এতটুকু এমন-তেমন হবার উপায় নেই); ২. বেগতিক;...

এমনই

এমনই. এমনি১–বিণ. এইরকম (এমনি জিনিস যে হাত দিতেই ভেঙে গেল)। ক্রি-বিণ. এই রকমে (‘এমনই করে ঘুরিব দূরে বাহিরে’: রবীন্দ্র)। এমনি২ [ ēmani২. ] (উচ্চা. এম্নি) ক্রি-বিণ. অকারণে, বিনা কারণে, অপ্রয়োজনে (এমনি এসেছি)। এমনি এমনি–ক্রি-বিণ. অপ্রয়োজনে, শুধু শুধু।

এমতি

এমতি–এমত-এর অপ্র. রূপ।

এমত

এমত, (অপ্র.) এমতি [ ēmata, (apra.) ēmati ] বিণ. ক্রি-বিণ. এমন, এই রকম। [বাং. এ (এই) + মতো]।

এম ডি

এম ডি [ ēma ḍi ] বি. চিকিত্সাশাস্ত্রের ডক্টরেট উপাধি। [ইং. M.D.]।

এম বি বি এস

এম বি বি এস [ ēma bi bi ēsa ] বি. চিকিত্শাস্ত্রে বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর ডিগ্রি অর্থাত্ প্রাক্-স্নাতক উপাধি। [ইং. M.B.B.S]।

এম বি

এম বি [ ēma bi ] বি. (বর্তমানে পরিবর্তিত) চিকিত্সাশাস্ত্রে বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর ডিগ্রি বা প্রাক্-স্নাতক উপাধি। [ইং. M.B]।

এমএ

এম এ, এম এসসি, এম কম [ ēma ē, ēma ēsasi, ēma kama ] বি. যথাক্রমে কলা বা মানবিকবিদ্যা, বিজ্ঞান ও বাণিজ্যে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি বা উপাধি। [ইং. M.A., M.Sc., M.Com.]।