এরূপ

এরূপ [ ērūpa ] বি. সর্ব. বিণ. ক্রি-বিণ. বিণ-বিণ. এইরকম (এরূপ কথা শুনি, এরূপই হবার কথা, পৃথিবী এরূপ ঘুরছে, এরূপ প্রখর তেজ)। [বাং. এ (এই) + রূপ]।

এরারুট

এরারুট [ ērāruţa ] আরারুট-এর রূপভেদ।

এরাদা

এরাদা, ইরাদা [ ērādā, irādā ] বি. ইচ্ছা, অভিলাষ; সংকল্প। [আ. ইরাদা]।

এরা

এরা [ ērā ] ইহারা -এর চলিত ও আধুনিকতর রূপ।

এরশাদ

এরশাদ, ইরশাদ [ ēraśāda, iraśāda ] বি. নির্দেশ; আদেশ; আজ্ঞা। [আ. ইর্শাদ]।

এরণ্ডা

এরণ্ডা–বি. পিপ্পলি বা পিপুল গাছ।

এরণ্ড

এরণ্ড [ ēraņḍa ] বি. ভেরেণ্ডা গাছ, রেড়ি গাছ। [সং. এরণ্ড + অ (অপ্) প্রত্যয়লোপ]। এরণ্ডতেল, এরণ্ডতৈল–বি. রেড়ির তেল, castor oil. এরণ্ডা–বি. পিপ্পলি বা পিপুল গাছ।

এরকা

এরকা [ ērakā ] বি. নলখাগড়া; শর গাছ। [সং. √ ই + রক্ + আ]।