একচেটিয়া

একচেটিয়া, একচেটে–বিণ. কেবল এক ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের আয়ত্ত এমন (একচেটিয়া অধিকার, একচেটিয়া কারবার)।

একচুল

একচুল–বিণ. একগাছি চুল পরিমাণ। ক্রি-বিণ. লেশমাত্র (একচুল এদিক-ওদিক হবার উপায় নেই)।

একচিত্ত

একচিত্ত–বিণ. একমনা, অনন্যচিত্ত, অন্যদিকে মন নেই এমন।

একচালা

একচালা–বি. একটি চালাযুক্ত ঘর। বিণ. একটি চালাযুক্ত।

একচর

একচর–বি. গণ্ডার। বিণ. একাকী বিচরণ করে এমন।

একচক্ষু

একচক্ষু, (বর্জি.) একচক্ষুঃ (-ক্ষুস্)–বিণ. একটিমাত্র চক্ষুবিশিষ্ট, এক চোখ কানা।

একঘেয়ে

একঘেয়ে–বিণ. বৈচিত্র্যহীন, নতুনত্ববর্জিত; একটানা কিন্তু বিরক্তিকর (একঘেয়ে সুর), monotonous.