একটা

একটা, একটি–বিণ. বি. ১ সংখ্যক; একমাত্র; একের অনধিক (একটা পয়সা হলেই চলবে); নির্দিষ্ট কোনো এক (একটা পরামর্শ আছে); অনির্দিষ্ট যেকোনো (একটা কিছু চাই)। একটা কিছু–বিণ. অজ্ঞাত, কিন্তু আছে (একটা কিছু গোলমাল আছে এখানে)। বি. যেকোনো বস্তু বিষয় কাজ প্রভৃতি (তোরা একটা কিছু কর)।

একজোট

একজোট–বিণ. দলবদ্ধ, একত্র মিলিত (শ্রমিকরা একজোট হয়েছে)।

একজাই

একজাই–ক্রি-বিণ. বারবার; ক্রমাগত; অবিরাম (একজাই কথা বলা)। বিণ. একত্র, জড়ো, সম্মিলিত (সকলকে একজাই করা)। বি. মোট হিসাব, একুন (সারা বছরের আয়ব্যয়ের একজাই)।

একছুট

একছুট–বি. ১. এক দৌড় (এক ছুট লাগাও); ২. এক প্রস্হ। এক ছুটে–ক্রি-বিণ. এক দৌড়ে।

একচ্ছত্র

একচ্ছত্র–বিণ. পূর্ণ ক্ষমতার অধিকারী (একচ্ছত্র অধিপতি)।

একচোট

একচোট–বিণ. ক্রি-বিণ. প্রচুর, যথেষ্ট (একচোট বৃষ্টি, খুব একচোট খেয়েছে, একচোট ঝগড়া)।

একচোখো

একচোখো–বিণ. একচক্ষুবিশিষ্ট; পক্ষপাতদুষ্ট।