একতান

একতান–বিণ. ১. এক সুরে বাঁধা; ২. একাগ্রচিত্ত। বি. এক সুরে বাঁধা ধ্বনি; ঐকতান।

একতলা

একতলা–বিণ. কেবল একটি তলাবিশিষ্ট (একতলা বাড়ি)।

একতরফা

একতরফা–বিণ. একপক্ষীয়, কেবল এক পক্ষ বিবেচনা করে কৃত, exparte.

একতরফ

একতরফ–বি. এক দিক; এক পাশ; এক পক্ষ।

একতম

একতম–বিণ. দুইয়ের অ অধিকের বা বহুর মধ্যে এক।

একতন্ত্রী

একতন্ত্রী (-স্ত্রিন্)–বি. একতারা।  বিণ. ১. একটি তারবিশিষ্ট; ২. একমতাবলম্বী (একতন্ত্রী হয়ে কাজ করা); ৩. একজন শাসকের অধীন (একতন্ত্রী সরকার)।

একটু

একটু, একটুকু–বিণ. অল্প, সামান্য কিছু।

একটানা

একটানা–বিণ. ক্রি-বিণ. অবিরাম, ক্রমাগত; একঘেয়ে (একটানা সুর, একটানা স্রোত)।