একনজরে

একনজরে–ক্রি-বিণ. একবার বা ক্ষণেক দেখেই; পুঙ্খানুপুঙ্খভাবে না দেখে।

একধর্মী

একধর্মী (-র্মিন্)–বিণ. এক ধর্মসম্প্রদায়ভুক্ত।

একধর্মা

একধর্মা (-র্মন্)–বিণ. একই ধর্ম বা প্রকৃতিবিশিষ্ট।

একদেশদর্শী

একদেশদর্শী (-র্শিন্)–বিণ. একাংশ মাত্র বিচার করে এমন; অনুদার; সংকীর্ণ; অদূরদর্শী; পক্ষপাতিত্ব করে এমন।

একদৃষ্টে

একদৃষ্টে–ক্রি-বিণ. অপলক চোখে, স্হিরনেত্রে (আমার দিকে একদৃষ্টে চেয়ে আছে)।

একদৃষ্টি

একদৃষ্টি–বিণ. স্হিরনেত্র, একাগ্রদৃষ্টি। বি. একনজর।

একদা

একদা–অব্য. ক্রি-বিণ. কোনোএক সময়, কোনোএক দিনে।

একদমে

একদমে–ক্রি-বিণ. রুদ্ধশ্বাসে; খুব দ্রুত, নিমেষে (একদমে পৌঁছে যাব)।

একদম

একদম–ক্রি-বিণ. একেবারেই, সম্পূর্ণ, মোটেই (একদম ভালো লাগেনি)।