একবর্গা

একবর্গা, একবগ্গা–বিণ. একরোখা, একগুঁয়ে।

একবচন

একবচন–বি. (ব্যাক.) এক সংখ্যার বাচক পদ, এক সংখ্যার নির্দেশক বচন, singular number.

একপ্রস্হ

একপ্রস্হ–বি. বিণ. এক দফা, এক কেতা; এক সেট (একপ্রস্হ খাওয়াদাওয়া হল)।

একপদীকরণ

একপদীকরণ–বি. একাধিক পদকে এক পদে পরিণত করা বা সমাসবদ্ধ করা।

একপেশে

একপেশে–বিণ. একদিকে ঝুঁকে আছে এমন; পক্ষপাতী।

একপেট

একপেট–বিণ. ক্রি-বিণ. পেট ভরে, ভরপেট (একপেট খেয়েছি, একপেট ভাত)।

একপত্নীব্রত

একপত্নীব্রত–বি. পুরুষের একবারমাত্র বিবাহ করার ব্রত।

একপতিকা

একপতিকা–বিণ. যাঁর একজনমাত্র পতি; পতিব্রতা।