একভিতে

একভিতে–ক্রি-বিণ. এক ধারে; এক পাশে।

একবিধ

একবিধ–বিণ. একরকম; সদৃশ; অভিন্ন।

একবিংশতি

একবিংশতি–বি. বিণ. ২১ সংখ্যা; ২১ সংখ্যক, ২১ সংখ্যার পূরক।

একবার

একবার–বি. ক্রি-বিণ. মাত্র এক দফা, মাত্র এক দফায়।

একবাক্যে

একবাক্যে–ক্রি-বিণ. একবার শোনামাত্র (এবং বিনা আপত্তিতে বা প্রতিবাদে); সর্বসম্মতভাবে।

একবস্ত্র

একবস্ত্র–বিণ. কেবল একটি কাপড় পরেছে এমন।

একবলকা

একবলকা–বিণ. জ্বাল দেবার সময় যে তরল বস্তু একবার উথলে উঠেছে এমন (একবলকা দুধ)।

একবর্ণ

একবর্ণ–বিণ. একরঙা। বি. ক্রি-বিণ. কিছুমাত্র (তোমার কথা সে একবর্ণ বোঝেনি)।