একমেটে

একমেটে–বিণ. খড়ের কাঠামোর উপর একবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন (একমেটে প্রতিমা)। একমেটে করা–ক্রি. বি. (আল.) কোনোকিছুতে প্রথম হস্তক্ষেপ করা; কোনো কাজ আংশিকভাবে করা।

একমুঠ

একমুঠ, একমুঠো, একমুষ্টি–বিণ. এক মুষ্টিতে বা মুঠোয় যতটা ধরে ততটা।

একমুখো

একমুখো–বিণ. (পথ সম্পর্কে) কেবল একদিকে মুখবিশিষ্ট।

একমনে

একমনে–ক্রি-বিণ. একাগ্রতার সঙ্গে, নিবিষ্টচিত্তে।

একমনা

একমনা (বর্জি.) একমনাঃ (-নস্)–বিণ. একাগ্রচিত্ত।