একলেডা

একলেডা–বিণ. এক-একটি লেড দিয়ে পঙ্ক্তি পৃথক করে ছাপা হয়েছে এমন।

একলপ্ত

একলপ্ত–বিণ.একসঙ্গে বা অবিচ্ছিন্নভাবে অবস্হিত (একলপ্তে তিন বিঘা জমি)।

একরোখা

একরোখা–বিণ. ১. একগুঁয়ে; ক্রুদ্ধস্বভাব; ২. যে কাপড়ের একদিকে নকশা আছে (একরোখা শাল)।

একরূপ

একরূপ–বিণ. একরকম এর অনুরূপ।

একরাশ

একরাশ [ ēkarāśa ] বিণ. স্তূপীকৃত; প্রচুর; প্রচুর পরিমাণ।

একরতি

একরতি, একরত্তি–বিণ. ১. এক রতি পরিমাণ; ২. সামান্য একটুখানি; খুব অল্প; ৩. অতি ক্ষুদ্র (একরত্তি ছেলে)।

একরঙা

একরঙা–বিণ. কেবল একটি রঙে রঞ্জিত।

একরকম

একরকম–বিণ. একই ধরনের, একজাতীয়। ক্রি-বিণ. কোনরকমে, মোটামুটিভাবে (দিন একরকম কেটে যাচ্ছে, কাজটা একরকম এগুচ্ছে)।

একযোগে

একযোগে–ক্রি-বিণ. দলবদ্ধভাবে, সম্মিলিতভাবে (একযোগে কাজ করা)।