একষষ্টি

একষষ্টি–বি. বিণ. ৬১ সংখ্যা বা সংখ্যক।

একশেষ

একশেষ–বি. ১. চূড়ান্ত, আতিশয্য, (অপমানের একশেষ); ২. (ব্যাক.) সমাসবিশেষ।

একশৃঙ্গ

একশৃঙ্গ–বিণ. যার একটিমাত্র শিং (একশৃঙ্গ গণ্ডার)।

একশিলা

একশিলা–বিণ. একটিমাত্র পাথর দিয়ে গড়া।

একশিরা

একশিরা [ ēkaśirā ] বি. অণ্ডকোষের স্ফীতিজনিত রোগবিশেষ।

একশো

একশো–একশত-এর অনুরুপ।

একশত

একশত, একশো–বিণ. বি. ১০০ সংখ্যা; ১০০ সংখ্যক।