একাগ্র

একাগ্র [ ēkāgra ] বিণ. অনন্যমনা; একনিষ্ঠ; অভিনিবিষ্ট (একাগ্র মনে, একাগ্র চিত্ত)। [সং. এক + অগ্র]। বি. একাগ্রতা। একাগ্র করা–ক্রি. বি. এক বিন্দুতে আনা (‘সমস্ত চিত্ত প্রাণপণে একাগ্র করিয়া’: শরত্)।

একাক্ষরী

একাক্ষরী–একাক্ষর-এর স্ত্রীলিঙ্গ, একাক্ষরা।  

একাক্ষরা

একাক্ষরা–একাক্ষর-এর স্ত্রীলিঙ্গ, একাক্ষরী।  

একাক্ষর

একাক্ষর [ ēkākşara ] বিণ. একটিমাত্র অক্ষরবিশিষ্ট। [সং. এক + অক্ষর]। বিণ. স্ত্রী. একাক্ষরা, একাক্ষরী।

একাকী

একাকী [ ēkākī ] (-কিন্) বিণ. ১. একক; একা (‘একাকী গায়কের নহে তো গান’); ২. অসহায়। [সং. এক + আকিন্]। স্ত্রী. একাকিনী।

একাকার

একাকার [ ēkākāra ] বিণ. ১. সমান আকৃতিবিশিষ্ট; ২. একত্র মিলিত বা মিশ্রিত; ৩. একশা (জলে স্হলে একাকার)। [সং. এক + আকার]।

একাংশ

একাংশ [ ēkāṃśa ] বি. একটি অংশ বা ভাগ। [সং. এক + অংশ]।

একা

একা [ ēkā ] বিণ. একক, নিঃসঙ্গ (একা আমি, একা রাম); কেবল (একা রামে রক্ষা নেই তায় সুগ্রীব দোসর)। [সং. একাকিন্]।

একহারা

একহারা [ ēka-hārā ] বিণ. ছিপছিপে গড়নের; কৃশ, রোগা (একহারা চেহারা)। [হি. এক্হরা]।