একাদশ

একাদশ১ [ ēkādaśa ] (-শন্) বি. বিণ. ১১ সংখ্যা বা সংখ্যক। [সং. এক + দশন্]। একাদশ২ [ ēkādaśa ] বিণ. ১১ সংখ্যার পূরক। [সং.একাদশন্ + অ]। একাদশ বৃহস্পতি, একাদশে [ ēkādaśa bŗhaspati, ēkādaśē ] বৃহস্পতি রাশিচক্রে জন্মলগ্ন থেকে একাদশ স্হানে বৃহস্পতির অবস্হিতি, এই অবস্হিতি পরম সৌভাগ্যের লক্ষণ বলে কথিত। একাদশ রুদ্র পিনাকী ত্র্যম্বক শম্ভু হর অপরাজিত বৃষাকপি প্রভৃতি রুদ্রের একাদশ রূপ বা অনু।

একাত্মবাদী

একাত্মবাদী [ ēkātma-bādī ] (-দিন্)–বিণ. এক ব্রহ্ম ছাড়া আর কিছুই নেই এই বৈদান্তিক মতে বিশ্বাসী। [সং. এক + আত্মন্ + বাদিন্]।

একাত্মা

একাত্মা [ ēkātmā ] (-ত্মন্)–বিণ. একই আত্মা যাদের এমন, অভিন্নহৃদয়; একমন। [সং. এক + আত্মন্]। বি. একাত্মতা।

একাত্তর

একাত্তর [ ēkāttara ] বি. বিণ. ৭১ সংখ্যা বা সংখ্যক। [সং. একসপ্ততি; তু. হি. একহত্তর]।

একাট্টা

একাট্টা, এককাট্টা [ ēkāţţā, ēka-kāţţā ] বিণ. এক উদ্দেশ্যে দলবদ্ধ, একজোট; একস্হানে মিলিত। [হি. ইকট্ঠা]।

একাঘ্নী

একাঘ্নী [ ēkāghnī ] বি. (মহাভারতে কর্ণের) যেকোনো একজনকে বধ করার শক্তিসম্পন্ন অমোঘ ক্ষেপণাস্ত্র। [সং. একঘ্নী শুদ্ধ। এক + √ হন্ + অ + ঈ। একাঘ্নী অশু. কিন্তু প্রচলিত]।