এ একি একি, একী [ ēki, ēkī ] অব্য. (আশ্চর্যবোধক) এ কেমন, এ কীরূপ (এ কী কথা, এ কী শুনি)। [বাং. এ (=ইহা) + কি (কী)]।
এ একাহার একাহার [ ēkāhāra ] বি. সারা দিনে-রাতে মাত্র একবার ভোজন। [সং. এক + আহার]। একাহারী (-রিন্)–বিণ. বি. সারা দিনে-রাতে একবারমাত্র ভোজনকারী।
এ একাহ একাহ [ ēkāha ] বি. একদিন। বিণ. একদিনের। [সং. এক + অহন্]। একাহিক–বিণ. একদিনে সম্পাদন করা হয় এমন। তু. ঐকাহিক।
এ একাসন একাসন [ ēkāsana ] বি. ১. একমাত্র আসন; ২. যোগাসন (একাসনে বসে আছেন)। বিণ. ১. আসন বদল করে না এমন; ২. অন্য আসন নেই এমন; ৩. একাসনে অর্থাত্ যোগাসনে বসে আছে বা আছেন এমন। [সং. এক + আসন]।
এ একাশ্রয় একাশ্রয়, একাশ্রিত [ ēkāśraỷa, ēkāśrita ] বিণ. কেবল একজনের শরণাপন্ন; যার অন্য আশ্রয় নেই এমন. অনন্যগতি। [সং. এক + আশ্রয়, আশ্রিত]।