এ একুশ একুশ [ ēkuśa ] বি. বিণ. ২১ সংখ্যা বা সংখ্যক। [সং. একবিংশতি-তু. প্রাকৃ. একোইস]। একুশে–বিণ. বি. মাসের একুশ তারিখ; একুশ তারিখের বা একুশ তারিখসম্বন্ধীয়।
এ একুল-ওকুল একুলওকুল [ ēkula-ōkula ] বি. শ্বশুরকুল ও পিতৃকুল (মেয়েটির একুল-ওকুল দুই-ই গেছে)। [বাং. এই + সং. কুল + বাং. ওই + সং. কুল]।
এ একীভূত একীভূত [ ēkī-bhūta ] বিণ. সমান অবস্হাপ্রাপ্ত; একরকম অবস্হাপ্রাপ্ত; একত্র স্হাপিত বা মিশ্রিত। [সং. এক + ঈ (চিব) + √ ভূ + ত]।
এ একীভবন একীভবন [ ēkī-bhabana ] বি. এক হওয়া; সমান অবস্হা প্রাপ্তি; একত্রে মিলিত বা স্হাপিত হওয়া। [সং. এক + ঈ (চিব) + √ ভূ + অন]।
এ একীকরণ একীকরণ [ ēkī-karaņa ] বি. ১. সমান করা; বিভিন্নতা দূর করা; ২. একত্রে স্হাপন বা মিশ্রণ। [সং. এক + ঈ (চিব) + √ কৃ + অন]। একীকৃত–বিণ. একীকরণ করা হয়েছে এমন।