একে
একে১ [ ēkē ] সর্ব. এই ব্যক্তিকে (কলমটা একে দাও)। [বাং. এ (=এই) + কে (২য়া বিভক্তি)]। একে২ [ ēkē ] (উচ্চারণ আকে) সর্ব. ১. এক ব্যক্তি, একজন (একে চায় আরে পায়); ২. এক বস্তুকে; ৩. এক বস্তুতে বা ব্যক্তিতে (একেই চলবে)। অব্য. ক্রি-বিণ. একপক্ষে, একদিকে (একে মূর্খ তায় অহংকারী)। [সং. এক + বাং. এ]। একে একে–ক্রি-বিণ. একের পর এক, পরপর (একে একে এসো)। একেবারে–ক্রি-বিণ. বিণ-বিণ. পুরোপুরি, সম্পূর্ণভাবে (একেবারে শেষ, একেবারে গোল্লায় গেছে)।