এক্সপ্রেস

এক্সপ্রেস [ ēksa-prēsa ] বিণ. যাতে দ্রুততা অত্যাবশ্যক সেইরকম কাজের সঙ্গে সংশ্লিষ্ট (এক্সপ্রেস চিঠি)। বি. দ্রুতগামী রেলগাড়ি বা অন্য গাড়ি। [ই. express]।

এক্সচেঞ্জ

এক্সচেঞ্জ [ ēksa-cēñja ] বি. ১. বাণিজ্যসংক্রান্ত বিনিময়; ২. মুদ্রাবিনিময়; ৩. যে স্হানে ব্যবসায়-বাণিজ্যসংক্রান্ত বিনিময়াদি হয়। [ইং. exchange]।

এক্ষণে

এক্ষণে–ক্রি-বিণ. এই সময়ে বা মুহূর্তে, এখনই; বর্তমানে।

এক্ষণ

এক্ষণ [ ēkşaņa ] বি. এই মুহূর্ত বা এই সময়। [বাং. এ (=এই) + সং. ক্ষণ]। এক্ষণে–ক্রি-বিণ. এই সময়ে বা মুহূর্তে, এখনই; বর্তমানে।

এক্কেবারে

এক্কেবারে [ ēkkēbārē ] ক্রি-বিণ. (কথ্য) সম্পূর্ণভাবে, পুরোপুরি (মার খেয়ে এক্কেবারে ঠাণ্ডা হয়ে গেছে)। [বাং. একেবারে]।

এক্কা-দোক্কা

এক্কা-দোক্কা [ ēkkā-dōkkā ] বি. বালিকাদের খেলাবিশেষ। [< এক-দুই?]।

এক্কা

এক্কা [ ēkkā ] বি. একটি ঘো়ড়ার দ্বারা চালিত দুই চাকার গাড়িবিশেষ। [হি. এক্কা]।

একোন

একোন [ ēkōna ] বিণ. এক কম এমন (একোননবতি, একোনবিংশতি)। [সং. এক + ঊন]।

একোদ্দিষ্ট

একোদ্দিষ্ট [ ēkōddişţa ] বি. (অন্যান্য পূর্বপুরুষদের বাদ দিয়ে) একজন মাত্র মৃতের উদ্দেশে শ্রাদ্ধবিশেষ। [সং. এক + উদ্দিষ্ট]।

একোদর

একোদর [ ēkōdara ] বি. সহোদর ভাই। বিণ. সহোদর। [সং. এক + উদর]।