এখন-তখন

এখন-তখন–বিণ. মুমূর্ষু (রোগীর এখন-তখন অবস্হা)।

এখনকার

এখনকার–বিণ. বর্তমানের, ইদানীন্তন।  

এখনো

এখনো–এখনও-এর বানানভেদ।  

এখনও

এখনও, এখনো–ক্রি-বিণ. বর্তমান সময় পর্যন্ত; এই অবস্হায়ত্ত; এই ঘটনা বা যুক্তির পরেও; এর পরেও (এখনও কি বলবে সে নির্দোষ?)।

এখুনি

এখুনি [ ēkhuni ] এখনই-এর অনুরূপ।

এখনি

এখনি–এখনই-এর অনুরূপ।

এখনই

এখনই, এখনি, (কথ্য) এখুনি–ক্রি-বিণ. এই মুহূর্তে।

এখন

এখন [ ēkhana ] ক্রি-বিণ. ১. এইসময়ে; বর্তমান কালে, অধুনা, সম্প্রতি; ২. এবার, এই অবস্হায় (ক্ষতি যা হবার হয়েছে, এখন কী করা যায়); ৩. এতক্ষণে, এত পরে (এখন বুঝি খেয়াল হল?); ৪. পরে কোনোএক সময় (যাব এখন, করব এখন)। বি. এইসময়, বর্তমান কাল (এখন শীতকাল)। অব্য. (সচ. নতুন বাক্যের সূচনায়) আসলে, প্রকৃতপক্ষে (এখন কথা হল, সে আসবে না)। [বাং. এ (=এই) + খন (সং ক্ষণ)]। এখনই, এখনি, (কথ্য) এখুনি–ক্রি-বিণ. এই মুহূর্তে। এখনও, এখনো–ক্রি-বিণ. বর্তমান সময় পর্যন্ত; এই অবস্হায়ত্ত; এই ঘটনা বা যুক্তির পরেও; এর পরেও (এখনও কি বলবে সে নির্দোষ?)। এখনকার–বিণ. বর্তমানের, ইদানীন্তন। এখন-তখন–বিণ. মুমূর্ষু (রোগীর এখন-তখন অবস্হা)।

এখতিয়ার

এখতিয়ার, একতিয়ার [ ēkha-tiỷāra, ēka-tiỷāra ] বি. ক্ষমতা, অধিকার (এটা আমার এখতিয়ারে নয়)। [আ. ইখ্তিয়ার]।