এজমালি

এজমালি, ইজমালি [ ēja-māli, ija-māli ] বিণ. একাধিক লোকের অধিকারভুক্ত, যৌথ (এজমালি সম্পত্তি)। [আ. ইজমাল]।  

এজন্য

এজন্য, এজন্যে [ ējanya, ējanyē ] অব্য. এর জন্য; এই কারণে। [বাং. এই + জন্য]।

এগারোই

এগারোই–বি. বিণ. মাসের এগারো তারিখ বা তারিখের।

এগারো

এগারো [ ēgārō ] বি. বিণ. ১১ সংখ্যা বা সংখ্যক। [সং. একাদশন্, প্রাকৃ. এক্বরহ]। এগারোই–বি. বিণ. মাসের এগারো তারিখ বা তারিখের।

এগনো

এগনো, এগোনো [ ēganō, ēgōnō ] ক্রি. অগ্রসর হওয়া; সামনে যাওয়া (তুমি এগোচ্ছ না কেন?)। বি. অগ্রসর হওয়া (বারবার এমন এগোনো-পেছোনো করছ কেন?)। [বাং. এগা + আনো]। এগিয়ে দেওয়া–ক্রি.বি. আগে যেতে বা অগ্রসর হতে সাহায্য করা; অন্যের অভীষ্টলাভের সুযোগ সৃষ্টি করা।

এখো

এখো [ ēkhō ] বিণ. আখের রস দিয়ে তৈরি (এখো গুড়)। [বাং. আখ + উয়া > ও]।

এখান

এখান [ ēkhāna ] বি. এই জায়গা, এই স্হান (তুমি এখন এখান থেকে যাও); এই জগত্, এই সংসার (এবার এখান থেকে যাবার সময় হল)। [বাং. এ (এই) + খান (সংস্হান)]। এখানকার–বিণ. এই স্হানের।