এ এটর্নি এটর্নি [ ēţarni ] বি. ১. বিশেষ এক শ্রেণীর আইনজীবী; ২. বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কর্মচারী, আমমোক্তার। [ইং. attorney]।
এ এজাজত এজাজত, ইজাজত [ ējājata, ijājata ] বি. অনুমতি, সম্মতি (বিচারক এজাজত দিয়েছেন)। [আ. ইজাজত্]। এজাজতনামা–বি. অনুমতিপত্র, permit, license.
এ এজাহার এজাহার, ইজাহার [ ējāhāra, ijāhāra ] বি. ১. বিজ্ঞপ্তি, ফৌজদারি ঘটনা সম্পর্কে (থানায়) প্রদত্ত বিবৃতি; ২. সাক্ষ্য (দারোগা একে একে সবার এজাহার নেবেন)। [আ. ইজ্’হার]।
এ এজলাস এজলাস, ইজলাস [ ēja-lāsa, ija-lāsa ] বি. বিচারালয়, আদালত (এর ফয়সালা এজলাসেই হবে)। [ফা. ইজ্লাস]।