এণ

এণ [ ēņa ] বি. হরিণ। [সং. √ ই + ণ]। স্ত্রী. এণী। এণক–বি. খুব ছোট হরিণ। স্ত্রী. এণিকা। এণাক্ষী–বিণ. মৃগনয়না।

এড়ো

এড়ো [ ēḍō ] বিণ. একপেশে, আড়, কাত হয়ে আছে এমন; বিস্তারের দিকের। [বাং. আড় + উয়া > ও]।

এডিশন

এডিশন [ ēḍiśana ] বি. কোনো বইয়ের একবারের মুদ্রণ (বইয়ের প্রথম এডিশন শেষ হয়ে গেছে)। পকেট এডিশন–বি. বইয়ের ছোট আকারের সংস্করণ (যা পকেটে রাখা যায়)।

এডিটরি

এডিটরি–বি. এডিটরের বা সম্পাদকের কাজ।

এডিটর

এডিটর [ ēḍiţara ] বি. সংবাদপত্র সাময়িকপত্র ইত্যাদির সম্পাদক। [ইং. editor]। এডিট করা–ক্রি. বি. সংবাদপত্র ইত্যাদির জন্য প্রাপ্ত বা সংগৃহীত রচনা সংশোধন পরিমার্জন বা সংক্ষেপ করা। এডিটরি–বি. এডিটরের বা সম্পাদকের কাজ।

এড়ানো

এড়ানো–বিণ. পরিহার করা বা অমান্য করা বা অতিক্রম করা হয়েছে এমন; জড়ানো (এড়ানো কথা)। বি. পরিহার; নিষ্কৃতি; ছাড়ান।  ক্রি. পরিহার করা; পাশ কাটানো। এড়িয়ে যাওয়া ক্রি. বি. জড়িয়ে যাওয়া (কথা এড়িয়ে যাওয়া)।

এড়া

এড়া১ [ ēḍā ] ক্রি. (বর্ত. বিরল) ছোড়া, নিক্ষেপ করা (‘মন্ত্র পড়ি রাবণ শেলপাট এড়ে’: কৃত্তি)। [সং. √ ইন্ > ইড়্ (নিক্ষেপ) > এড়্ + বাং. আ]। এড়া২ [ ēḍā ] ক্রি. ১. পরিহার করা, বর্জন করা (ভাইকে এড়িয়ে কোনো কাজ করতে পারব না); ২. অতিক্রম করা; ৩. অমান্য করা। [বাং. √ এড়া১.]। এড়ানো–বিণ. পরিহার করা বা অমান্য করা বা অতিক্রম করা হয়েছে এমন; জড়ানো (এড়ানো কথা)। বি. পরিহার; নিষ্কৃতি; ছাড়ান।  ক্রি. পরিহার করা; পাশ কাটানো। এড়িয়ে যাওয়া ক্রি. বি. জড়িয়ে যাওয়া (কথা এড়িয়ে যাওয়া)।

এটেল

এটেল [ ēţēla ] এঁটেল-এর রূপভেদ।

এডভান্স

এডভান্স  [ ēḍabhānsa ] আডভান্স-এর রূপভেদ।

এটে

এটে [ ēţē ] এঁটে-এর রূপভেদ।