এতটুকু

এতটুকু–বিণ. ১. এইটুকু; সামান্য পরিমাণ; যত্কিঞ্চিত্, অত্যল্প; ২. লজ্জা ঘৃণা বা সংকোচে জড়সড় (লজ্জায় এতটুকু হয়ে গেলাম)।

এত

এত [ ēta ] বিণ. বি. এই পরিমাণ বা সংখ্যক; এমন বেশি। [সং. এতাবত্-প্রাকৃ এত্তঅ]। এতটুকু–বিণ. ১. এইটুকু; সামান্য পরিমাণ; যত্কিঞ্চিত্, অত্যল্প; ২. লজ্জা ঘৃণা বা সংকোচে জড়সড় (লজ্জায় এতটুকু হয়ে গেলাম)।

এণ্ডি

এণ্ডি [ ēņḍi ] এণ্ডী–বি. (আসামে উত্পন্ন এরণ্ডপত্রভোজী কীটজাত) তসরবিশেষ। [সং. এরণ্ড>এণ্ড+বাং. ই, ঈ]।

এণ্ডাবাচ্ছা

এণ্ডাবাচ্ছা–বি. অত্যন্ত ছোট ছোট ছেলেমেয়ে বা সন্তানের দল।

এণ্ডায়-গণ্ডায়

এণ্ডায়-গণ্ডায়–ক্রি-বিণ. বিণ. গোঁজামিল দিয়ে বা গোঁজামিলপূর্ণ।

এণ্ডা

এণ্ডা [ ēņḍā ] বি। আন্ডা ডিম, অত্যন্ত ছোট ছেলে বা মেয়ে বা সন্তান। [ সং. অণ্ড ] এণ্ডায়-গণ্ডায়–ক্রি-বিণ. বিণ. গোঁজামিল দিয়ে বা গোঁজামিলপূর্ণ। এণ্ডাবাচ্ছা–বি. অত্যন্ত ছোট ছোট ছেলেমেয়ে বা সন্তানের দল।

এণী

এণী–এণ-এর স্ত্রীলিঙ্গ।

এণিকা

এণিকা–এণক-এর স্ত্রীলিঙ্গ।

এণক

এণক–বি. খুব ছোট হরিণ।