এদিক

এদিক [ ēdika ] বি. ১. এই দিক; এই দেশ অঞ্চল বা স্হান; ২. এই পক্ষ (আমি এদিকের হয়ে লড়ব)। [বাং. এ (এই) + সং. দিক্]। এদিক-ওদিক–বি. ক্রি-বিণ. ১. চার দিক (এদিক-ওদিক থেকে খবর আসছে); ২. ইতস্তত (তুমি এদিক-ওদিক করছ কেন?); ৩. ত্রুটি (একটু এদিক-ওদিক হলে কী আসে যায়?)। এদিকে–ক্রি-বিণ. ১. এই দিকে, অঞ্চলে বা স্হানে; ২. এই পক্ষে; ৩. এই সঙ্গে; ৪. এই অবস্হায়; ৫. পক্ষান্তরে (ঘরে হাঁড়ি চড়ে না, এদিকে বাবুর বিলাসের ধুম কত)।

এদানীং

এদানীং [ ēdānī ] ইদানীং-এর বিকৃত রূপ।

এথা

এথা [ ēthā ] অব্য. ক্রি-বিণ. এখানে; এদিকে। [সং. অত্র]।

এতেক

এতেক [ ētēka ] বিণ. এত, এই সমস্ত; এই পরিমাণ; এই পর্যন্ত; এইটুকু। [বাং. এত + এক]।

এতিম

এতিম [ ētima ] বিণ. অনাথ; অভিভাবকহীন। [আ. য়তীম]। এতিমখানা–বি. অনাথ-আশ্রম।

এতাবত্

এতাবত্ [ ētābat ] বিণ. ১. এত, এই; ২. এই পর্যন্ত (এতাবত্কাল)। [সং. এতদ্ + বত্]।

এতাদৃশ

এতাদৃশ, এতাদৃক্ [ ētādŗśa, ētādŗk ] (-দৃশ্) বিণ. এইরকম, এমন, ঈদৃশ। [সং. এতদ্ + √ দৃশ্ + অ, ক্বিপ্]। স্ত্রী. এতাদৃশী।