এনতার

এনতার, এন্তার [ ēnatāra, ēntāra ] বিণ. অজস্র, প্রচুর, দেদার; অবিরাম। [পো. entaro তু. ইং. entire]।

এনজিন

এনজিন, এনজিনিয়ার [ ēnajina, ēnajiniỷāra ] যথাক্রমে ইঞ্জিন ও ইঞ্জিনিয়ার এর রূপভেদ।

এনকোর

এনকোর [ ēnakōra ] বি. (অভিনয় নৃত্যগীত প্রভৃতি শিল্পকলা) আবার দেখাবার বা শোনাবার জন্য অনুরোধ; আবার আবার; বাহবা (শ্রোতারা তাঁর বক্তৃতা শুনে এনকোর দিতে লাগল)। [ফা. encore (মূল উচ্চারণ অঁকর্। কিন্তু শব্দটির ইংরেজি উচ্চারণ অনুসারে এনকোর বাংলায় প্রচলিত হয়েছে]।

এধার-ওধার

এধার-ওধার–বি. ক্রি-বিণ. এদিক-ওদিক; চারিদিক; সর্বত্র; ইতস্তত।

এধার

এধার [ ēdhāra ] বি. এই ধার, এই দিক; এদিক। [বাং. এ (এই) + ধার, তু. হি. ইধর্]। এধার-ওধার–বি. ক্রি-বিণ. এদিক-ওদিক; চারিদিক; সর্বত্র; ইতস্তত।

এদ্দিন

এদ্দিন [ ēddina ] ক্রি-বিণ. এত দিন, এত কাল, এত দীর্ঘ সময়। [বাং. এত + দিন]।

এদ্দাত

এদ্দাত, (বর্জি.) এদ্দাত্ [ ēddāta, ēddāt ] বি. (মুস.) বৈধব্যব্রত (‘এদ্দাত্ সময় উত্তীর্ণ হয় নাই’: মীর)। [আ. এদ্দাত্]।

এদিকে

এদিকে–ক্রি-বিণ. ১. এই দিকে, অঞ্চলে বা স্হানে; ২. এই পক্ষে; ৩. এই সঙ্গে; ৪. এই অবস্হায়; ৫. পক্ষান্তরে (ঘরে হাঁড়ি চড়ে না, এদিকে বাবুর বিলাসের ধুম কত)।

এদিক-ওদিক

এদিক-ওদিক–বি. ক্রি-বিণ. ১. চার দিক (এদিক-ওদিক থেকে খবর আসছে); ২. ইতস্তত (তুমি এদিক-ওদিক করছ কেন?); ৩. ত্রুটি (একটু এদিক-ওদিক হলে কী আসে যায়?)।