এ এন্তেজার এন্তেজার, ইন্তাজার, এন্তাজার [ ēntē-jāra, intā-jāra, ēntā-jāra ] বি. সাগ্রহ প্রতীক্ষা; পথ চেয়ে থাকা (তখন থেকে আপনার এন্তেজার করছি)। [আ. ইন্তিজার]।
এ এন্তেকাল এন্তেকাল, ইন্তাকাল, এন্তাকাল [ ēntē-kāla, intā-kāla, ēntā-kāla ] বি. মৃত্যু। [আ. ইন্তিকাল]।
এ এনট্রানস্ এনট্রানস্ [ ēna-ţrānas ] বি. প্রবেশিকা পরীক্ষা; বিশ্ববিদ্যালয়ের প্রথম পরীক্ষা। [ইং. entrance (examination)]।
এ এনামেল এনামেল [ ēnāmēla ] বি. ১. কেওলিন নামে মাটি পাথর সিসা লবণ ইত্যাদির চূর্ণ তৈরি প্রলেপ; ২. ধাতুর পাত্রের উপর একরকম সাদা মসৃণ ও স্বচ্ছ কলাই; ৩. দাঁতের স্বচ্ছ মসৃণ প্রলেপ। [ইং. enamel]।