উঠাউঠি

উঠাউঠি, (কথ্য) ওঠাউঠি–বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা।

উঠা

উঠা, ওঠা [ uţhā, ōţhā ] ক্রি. ১. উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); ২. আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); ৩. শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); ৪. গজানো (দাঁত উঠছে না); ৫. উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); ৬. চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); ৭. স্খলিত হওয়া (চুল ওঠা);  ৮. উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); ৯. সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); ১০. গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); ১১. আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); ১২. উন্নীত হওয়া (জাতে ওঠা); ১৩. মুছে যাওয়া (কালির দাগটা উঠছে...

উঠবন্দি

উঠবন্দি [ uţha-bandi ] বি. চাষ-আবাদের জন্য চাষিদের সঙ্গে মেয়াদি বন্দোবস্তবিশেষ। [বাং. উঠ + ফা. বন্দি]।

উঠন্ত

উঠন্ত [ uţhanta ] বিণ. উঠছে এমন; উদীয়মান। [বাং. √ উঠ্ + অন্ত]।

উঠন

উঠন [ uţhana ] উঠান [ uţhāna ]-এর কথ্য রূপ।

উঠতিপড়তি

উঠতিপড়তি–বি. ওঠা-নামা; উন্নতি ও অবনতি; হ্রাস-বৃদ্ধি।

উঠতি

উঠতি [ uţhati ] বিণ. ১. বাড়ছে এমন, বয়ঃপ্রাপ্ত হচ্ছে এমন (উঠতি বয়েসের ছেলে); ২. বৃদ্ধিশীল, চড়তি (উঠতি বাজার); ৩. উন্নতিশীল (উঠতি অবস্হা)। বি. উন্নতি; উত্থান; চড়তি (উঠতির সময়)। [বাং. √ উঠ্ (< সং. উত্ + √ স্হা)]। উঠতিপড়তি–বি. ওঠা-নামা; উন্নতি ও অবনতি; হ্রাস-বৃদ্ধি। উঠতির মুখ–বি. উন্নতির আরম্ভ।

উঠকিস্তি

উঠকিস্তি, উঠকিশতি [ uţha-kisti, uţha-kiśati ] বি. দাবাখেলায় বোড়ে সরাতে গেলেই যে কিস্তি পড়ে। [বাং. উঠা + ফা. কিশতি]।

উটজ

উটজ [ uţaja ] বি. ১. পর্ণকুটির; ২. কুঁড়েঘর (উটজপ্রাঙ্গণ)। [সং. উট (তৃণ) + √ জন্ + অ]।