উড়নচণ্ডী

উড়নচণ্ডী [ uḍna-caņḍī ] বিণ. (স্ত্রী.) অপব্যয়ী; অমিতব্যয়ী। [দেশি]। পুং. উড়নচণ্ডে।  

উড়তি

উড়তি [ uḍti ] বিণ. ১. উড়ন্ত, উড়ছে এমন (উড়তি পাখি); ২. অস্হির; ৩. লোকের মুখে মুখে প্রচারিত (উড়তি খবর)। [বাং. √ উড়্ + তি]।

উড়কি

উড়কি [ uḍki ] বি. উড়িধান (‘উড়কি ধানের মুড়কি)। [দেশি]।

উড্ডয়ন

উড্ডয়ন [ uḍḍaỷana ] বি. ওড়া; শূন্যে বিচরণ। [সং. উত্ + √ ডী + অন]। উড্ডয়নশীল–বিণ. উড়ছে এমন, উড়ন্ত।

উড্ডীয়

উড্ডীয়, উড্ডীয়মান [ uḍḍīỷa, uḍḍīỷa-māna ] বিণ. উড়ন্ত, উড়ছে এমন, উড্ডয়নশীল (পতাকা উড্ডীন)। [সং. উত্ + √ ডী + ত, মান (শানচ্)]।  

উঠিত

উঠিত [ uţhita ] বিণ. জঙ্গল সাফ করে চাষের উপযুক্ত করা হয়েছে এমন, আবাদি (উঠিত জমি)। [বাং. √ উঠ্ + ইত]।

উঠোন

উঠোন–উঠান-এর অনুরূপ।

উঠান

উঠান, (কথ্য) উঠোন [ uţhāna, (kathya) uţhōna ] বি. বাড়ির বা ঘরের সামনের খোলা জায়গা, প্রাঙ্গণ, আঙিনা। তু. হি. উঠ আঁগন -তু. প্রা. বাং. উঠাঅণ। < প্রাকৃ. উট্ঠাণ]।  

উঠানো

উঠানো, ওঠানো–ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা।