উড়া
উড়া, ওড়া [ uḍā, ōḍā ] ক্রি. ১. শূন্যে বিচরণ করা; ২. (আল.) অতি দ্রুত ছুটে যাওয়া; ৩. লোকের মুখে মুখে প্রচারিত হওয়া (খবর উড়ছে)। বি. ওড়া, আকাশে বিচরণ। বিণ. উড়ন্ত, উড়ো (ওড়া খই)। [বাং. √ উড়্ (< সং. উত্ + √ ডী) + আ]। উড়ানো–ক্রি. বি. ১. উড্ডীন করা, শূন্যে ভাসানো; অপব্যয় করা (টাকা ওড়ানো)। উড়িয়ে দেওয়া–ক্রি. বি. ১. বন্ধনমুক্ত করা (পাখিটাকে উড়িয়ে দিল); ২. একেবারে নস্যাত্ করা বা পর্যুদস্ত করা (কালকের খেলায় আমরা ওদের উড়িয়ে দেব); ৩. অগ্রাহ্য বা উপেক্ষা করা (কথাটা উড়িয়ে দেওয়া যাবে না)। উড়ে যাওয়া–ক্রি. বি. ১. বন্ধনমুক্ত হওয়া; ২. অদৃশ্য হওয়া (ঘাড়িটা উড়ে গেল...