উত্কণ্ঠ

উত্কণ্ঠ [ ut-kaņţha ] বিণ. ব্যাকুল, উদ্গ্রীব। [সং. উত্ + কণ্ঠ]।

উত্কট

উত্কট [ ut-kaţa ] বিণ. ১. তীব্র, উদগ্র, প্রবল (উত্কট সাধনা); ২. ভয়ানক, উগ্র, অস্বাভাবিক (উত্কট রোগ)। [সং. উত্ + কট]।

উত্ক

উত্ক [ utka ] বিণ. ব্যাকুল, উদ্বিগ্ন। [সং. উত্ + ক]।

উড়ো

উড়ো [ uḍō ] বিণ. ১. উড়তে পারে এমন (উড়োজাহাজ); ২. ভিত্তিহীন (উড়ো খবর); ৩. ওড়ে এমন (উড়ো খই); ৪. অনিশ্চিত, সহসা আগত ও বেনামি (উড়ো চিঠি)। [বাং. √ উড়্ + ও]। উড়ো খই গোবিন্দায় নমঃ–যা নিজের কোনো কাজে লাগবে না, বাধ্য হয়ে তা কোনো সত্ কাজে নিয়োগ করা। উড়োজাহাজ–বি. বিমান, এরোপ্লেন।

উড়ুপ

উড়ুপ [ uḍupa ] বি. (অপ্র.) ১. ভেলা, ডোঙা; ২. চাঁদ। [সং. উড়ু + √ পা + অ]।

উড়ুক্কু

উড়ুক্কু [ uḍukku ] বিণ. উড়তে পারে বা ওড়ে এমন (উড়ুক্কু মাছ)। [হি. উড়াংকু]।

উড়ুউড়ু

উড়ুউড়ু [ uḍu-uḍu ] বিণ. ১. উড়তে উদ্যত (পাখিটা উড়ুউড়ু করছে); ২. পালাই-পালাই ভাবযুক্ত; ৩. চঞ্চল (মন উড়ুউড়ু)। [বাং. উড়া]।

উড়িধান

উড়িধান [ uḍi-dhāna ] বি. বিলে বা জলায় উড়ে-পড়া বীজ থেকে আপনিই জন্মায় আবার অল্প বাতাসে আপনিই ঝরে যায় এমন ধানবিশেষ, নীবার। [বাং. আঞ্চ. উড়েধান তু. সং. ওড়িকা]।