উ উত্কীর্ণ উত্কীর্ণ [ ut-kīrņa ] বিণ. ১. খোদাই করা হয়েছে এমন; ২. চিত্রিত; ৩. বিদ্ধ। [সং. উত্ + √ কৃ + ত]।
উ উত্কলিত উত্কলিত [ ut-kalita ] বিণ. ১. উদ্বিগ্ন; ২. তরঙ্গিত; ৩. গৃহীত, উদ্ধৃত (পঙ্ক্তিটি কোন কবিতা থেকে উত্কলিত?)। [সং. উত্ + √ কল্ + ত]।
উ উত্কলিকা উত্কলিকা [ ut-kalikā ] বি. ১. তরঙ্গ; ২. ফুলের কুঁড়ি; ৩. উত্কণ্ঠা, উদ্বেগ। [সং. উত্ + √ কল্ + অক + আ]।
উ উত্কর্ষ উত্কর্ষ [ ut-karşa ] বি. ১. উত্কৃষ্টতা, ভালোত্ব (রুচির উত্কর্ষ); ২. শ্রেষ্ঠতা; ৩. উন্নতি, বৃদ্ধি। [সং. উত্ + √ কৃষ্ + অ]। বিণ. উত্কৃষ্ট।
উ উত্কর্ণ উত্কর্ণ [ ut-karņa ] বিণ. শোনার জন্য ব্যাকুল; শোনার জন্য কান খাড়া করে আছে এমন। [সং. উত্ + কর্ণ]।
উ উত্কণ্ঠা উত্কণ্ঠা [ ut-kaņţhā ] বি. উদ্বেগ, ব্যাকুলতা, চিন্তা-ভাবনা। [সং. উত্ + √ কণঠ্ + অ + আ]। উত্কণ্ঠিত–বিণ. উদ্বিগ্ন, ব্যাকুল। স্ত্রী. উত্কণ্ঠিতা।