উত্কোচ

উত্কোচ [ ut-kōca ] বি. ঘুষ। [সং. উত্ + √ কুচ্ + অ]। উত্কোচক–বি. বিণ. ঘুষ যে দেয়। উত্কোচগ্রাহী (-হিন্)–বিণ. বি. উত্কোচ যে নেয়।

উত্কেন্দ্রতা

উত্কেন্দ্রতা [ ut-kēndratā ] বি. (গণি.) পরাবৃত্ত বা অধিবৃত্তের নাভি থেকে তার পরিসীমার দূরত্ব, eccentricity (বি. প.)। [সং. উত্ + কেন্দ্র + তা]।

উত্কৃষ্ট

উত্কৃষ্ট [ ut-kŗşţa ] বিণ. ১. উত্তম, প্রকৃষ্ট; ২. শ্রেষ্ঠ। [সং. উত্ + √ কৃষ্ + ত]। বি. উত্কৃষ্টতা, উত্কর্ষ।

উত্কৃত্ত

উত্কৃত্ত [ ut-kŗtta ] বিণ. টুকরো টুকরো করে কাটা হয়েছে এমন; কর্তিত। [সং. উত্ + √ কৃত্ + ত]।

উত্কূলিত

উত্কূলিত [ ut-kūlita ] বিণ. তীরে বা কূলে নিক্ষিপ্ত; তীরে বা কূলে উত্তেলিত। [সং. উত্ + √ কূল্ + ণিচ্ + ত]।

উত্কুণ

উত্কুণ [ ut-kuņa ] বি. চুলের পোকা, উকুণ। [সং. উত্ + √ কুণ্ + অ]।

উত্কীর্তিত

উত্কীর্তিত–বিণ. ঘোষণা বা প্রচার বা উচ্চ প্রশংসা করা হয়েছে এমন।

উত্কীর্তন

উত্কীর্তন [ ut-kīrtana ] বি. ১. ঘোষণা; ২. প্রচার; ৩. অতি প্রশংসা। [সং. উত্ + কীর্তন]। উত্কীর্তিত–বিণ. ঘোষণা বা প্রচার বা উচ্চ প্রশংসা করা হয়েছে এমন।