উত্খনন

উত্খনন [ ut-khanana ] বি. খনন, খোঁড়া। [সং. উত্ + খনন]। উত্খনিত–বিণ. খোঁড়া হয়েছে এমন।

উত্ক্ষেপ

উত্ক্ষেপ, উত্ক্ষেপণ [ ut-kşēpa, ut-kşēpaņa ] বি. ঊর্ধ্বে নিক্ষেপ (কৃত্রিম উপগ্রহ উত্ক্ষেপণ)। [সং. উত্ + √ ক্ষিপ্ + অ, অন]। উত্ক্ষেপক–বি. বিণ. উপরের দিকে নিক্ষেপকারী।

উত্ক্ষিপ্ত

উত্ক্ষিপ্ত [ ut-kşipta ] বিণ. ১. উপরের দিকে ছুড়ে ফেলা হয়েছে এমন (ঊর্ধ্বে উত্ক্ষিপ্ত জলরাশি); ২. উত্পাটিত। [সং. উত্ + √ ক্ষিপ্ + ত]। বি. উত্ক্ষেপ, উত্ক্ষেপণ।

উত্ক্রোশ

উত্ক্রোশ [ ut-krōśa ] বি. ১. ইগলজাতীয় বড় শিকারিপাখি; ২. কুরর বা কুরল পাখি; ৩. চিত্কার। [সং. উত্ + √ ক্রুশ্ + অ]।

উত্ক্রান্তি

উত্ক্রান্তি–বি. উল্লঙ্ঘন; নির্গমন; মৃত্যু; ক্রমোন্নতি।

উত্ক্রান্ত

উত্ক্রান্ত [ ut-krānta ] বিণ. ১. উল্লঙ্ঘিত; ২. বাইরে বেরিয়ে গেছে এমন; ৩. মৃত। [সং. উত্ + √ ক্রম্ + ত]। উত্ক্রান্তি–বি. উল্লঙ্ঘন; নির্গমন; মৃত্যু; ক্রমোন্নতি।

উত্ক্রমণ

উত্ক্রমণ–বি. ১. ক্রমের বিপরীত দিকে যাওয়া; ২. ক্রমবিপর্যয়, ক্রমভঙ্গ; ৩. মৃত্যু; ৪. (ব্যাক.) বাক্যে শব্দবিন্যাসে বিপর্যয়; ৫. বাইরে বেরিয়ে যাওয়া, নির্গমন।

উত্ক্রম

উত্ক্রম [ ut-krama ] বি. ১. স্বাভাবিক ক্রমের বিপরীত গতি; ২. বিপরীত ক্রম; ৩. ক্রমভঙ্গ, ব্যতিক্রম; ৪. লঙ্ঘন; ৫. মৃত্যু। [সং. উত্ + √ ক্রম্ + অ]। উত্ক্রমণ–বি. ১. ক্রমের বিপরীত দিকে যাওয়া; ২. ক্রমবিপর্যয়, ক্রমভঙ্গ; ৩. মৃত্যু; ৪. (ব্যাক.) বাক্যে শব্দবিন্যাসে বিপর্যয়; ৫. বাইরে বেরিয়ে যাওয়া, নির্গমন।