উত্পথগামী

উত্পথগামী (-মিন্)–বিণ. বিপথে গেছে বা যাচ্ছে এমন।

উত্পথ

উত্পথ [ ut-patha ] বি. ১. বিরুদ্ধ বা উলটো বা বিপরীত পথ; ২. অসত্ পথ, কুপথ। [সং. উত্ + পথিন্ + অ]। উত্পথগামী (-মিন্)–বিণ. বিপথে গেছে বা যাচ্ছে এমন।

উত্পত্তিস্হল

উত্পত্তিস্হল–বি. উত্পত্তির জায়গা; কোনোকিছুর যেখানে সূচনা হয়।

উত্পত্তি

উত্পত্তি [ ut-patti ] বি. উদ্ভব, জন্ম, সৃষ্টি (ভয়েক উত্পত্তি); অভ্যুদয় (রাষ্ট্রব্যবস্হার উত্পত্তি)। [সং. উত্ + √ পদ্ + তি]। উত্পত্তিস্হল–বি. উত্পত্তির জায়গা; কোনোকিছুর যেখানে সূচনা হয়।

উত্পতিত

উত্পতিত–বিণ. উদিত, উত্থিত, ঊর্ধ্বগত; উড্ডীন।

উত্পতন

উত্পতন [ ut-patana ] বি. ১. উদয়; ২. উত্থান; ৩. ঊর্ধ্বগমন; ৪. উড্ডয়ন, ওড়া। [সং. উত্ + পতন]। উত্পতিত–বিণ. উদিত, উত্থিত, ঊর্ধ্বগত; উড্ডীন।

উত্ত্রাস

উত্ত্রাস [ ut-trāsa ] বি. ভয়, সন্ত্রাস। [সং. উত্ + ত্রাস]। উত্ত্রাসন–বি. অতিশয় ভীত করা।

উত্খাত

উত্খাত [ ut-khāta ] বিণ. ১. খুঁড়ে তুলে ফেলা হয়েছে এমন; ২. সমূলে উত্পাটিত; ৩. বিনষ্ট; ৪. দূরীভূত (ভাড়াটে উত্খাত হয়েছে)। বি. উত্পাটন; বিনাশ; দূরীভূত করা। [সং. উত্ + √ খন্ + ত]।