উ উত্পাটন উত্পাটন [ ut-pāţana ] বি. সমূলে উপড়ে ফেলা (মূলোত্পাটন)। [সং. উত্ + √ পট্ + ণিচ্ + অন]। উত্পাটক–বিণ. বি. উত্পাটনকারী। উত্পাটনীয়–বিণ. উত্পাটনের যোগ্য; উত্পাটন করতে হবে এমন। উত্পাটিত–বিণ উপড়ে ফেলা হয়েছে এমন।
উ উত্পল উত্পল [ ut-pala ] বি. পদ্ম; কুমুদ (নীলোত্পল)। [সং. উত্ + √পল্ + অ]। উত্পলাক্ষ–বিণ. পদ্মের মতো চোখবিশিষ্ট। স্ত্রী. উত্পলাক্ষী।
উ উত্পন্ন উত্পন্ন [ ut-panna ] বিণ. জন্ম হয়েছে এমন, জাত, সৃষ্ট; উদ্ভূত। [সং. উত্ + √ পদ্ + ত]। উত্পন্নদ্রব্য–বি. মানুষ যেসব খাদ্যদ্রব্য বা ভোগ্যপণ্য উত্পাদন করে। উত্পন্নমতি–বিণ. উপস্হিত বুদ্ধিসম্পন্ন। বি. উত্পন্নমতিত্ব।
উ উত্পদ্যমান উত্পদ্যমান [ ut-padya-māna ] বিণ. জন্মাচ্ছে বা উত্পন্ন হচ্ছে এমন (মনে উত্পাদ্যমান সংশয়)। [সং. উত্ + √ পদ্ + শানচ্]।