উত্পাদয়িতা

উত্পাদয়িতা–বিণ. বি. উত্পাদক। স্ত্রী. উত্পাদয়িত্রী।

উত্পাদনীয়

উত্পাদনীয়, উত্পাদ্য–বিণ. উত্পাদন করতে হবে এমন, উত্পাদনের যোগ্য।

উত্পাদক

উত্পাদক–বিণ. বি. উত্পাদনকারী; জনক; সৃজক, নির্মাতা; (গণি.) গুণনীয়ক, factor. স্ত্রী. উত্পাদিকা।

উত্পাদনশুল্ক

উত্পাদনশুল্ক, অন্তঃশুল্ক–বি. দেশের মধ্যে উত্পন্ন বা নির্মিত পণ্যদ্রব্যের উপর ধার্য শুল্ক বা মাশুল, excise duty.

উত্পাদন

উত্পাদন [ ut-pādana ] বি. ১. সৃষ্টি, নির্মাণ, জনন (অন্তরে ভয়োত্পাদন); ২. নির্মিত বস্তু, শিল্পজাত দ্রব্য, production. [সং. উত্ + √ পদ্ + ণিচ্ + অন]। উত্পাদনশুল্ক, অন্তঃশুল্ক–বি. দেশের মধ্যে উত্পন্ন বা নির্মিত পণ্যদ্রব্যের উপর ধার্য শুল্ক বা মাশুল, excise duty. উত্পাদক–বিণ. বি. উত্পাদনকারী; জনক; সৃজক, নির্মাতা; (গণি.) গুণনীয়ক, factor. স্ত্রী. উত্পাদিকা। উত্পাদনীয়, উত্পাদ্য–বিণ. উত্পাদন করতে হবে এমন, উত্পাদনের যোগ্য। উত্পাদয়িতা–বিণ. বি. উত্পাদক। স্ত্রী. উত্পাদয়িত্রী। উত্পাদিত–বিণ. উত্পন্ন; নির্মাণ বা সৃষ্টি বা তৈরি করা হয়েছে এমন। উত্পাদী–বিণ. উত্পন্ন হয় বা করে এমন। উত্পাদ্যমান–বিণ. উত্পাদিত হচ্ছে এমন।

উত্পাদ

উত্পাদ১ [ ut-pāda ] বিণ. যার পা উপরের দিকে রয়েছে বা থাকে, ঊর্ধ্বপদ। [সং. উত্ + পাদ]। উত্পাদ২ [ ut-pāda ] বি. উত্পাদিত বস্তু বা উত্পাদনের মোট পরিমাণ, output. [সং. উত্ + √ পদ্ + অ]।

উত্পাত

উত্পাত [ ut-pāta ] বি. ১. উপদ্রব, দৌরাত্ম্য; ২. আপদ, ঝামেলা, বিপদ (দুপুরবেলা এ কী উত্পাত?)। [সং. উত্ + √ পত + অ]।