উলা

উলা, ওলা [ ulā, ōlā ] ক্রি. নামানো; উনুন থেকে নামিয়ে রাখা (‘বেহুলা উলাইল ভাত’); নেমে যাওয়া। [বাং. √ উল + আ]।

উলপ

উলপ, উলুপ [ ulapa, ulupa ] বি. ১. উলুখড়; ২. হাঁড়ি কলসি ইত্যাদির মুখ বন্ধ করার জন্য মাটির প্রলেপ। [সং. √ উল্ + অপ]।

উলটিপালটি

উলটিপালটি–ক্রি-বিণ. ১. ঘুরিয়ে ফিরিয়ে; ২. তন্নতন্ন করে; ৩. গড়াগড়ি দিয়ে।

উলটোরথ

উলটোরথ–বি. রথযাত্রার আট দিন পরে জগন্নাথদেবের পুনর্যাত্রা বা দক্ষিণ দিকে যাত্রা।

উলটোপালটা

উলটোপালটা, উলটপালট–বিণ. ১. বিপর্যস্ত, বিশৃঙ্খল, বিপরীত (উলটোপালটা ঢেউ, ঘরের জিনিসপত্র সব উলটোপালটা হয়ে আছে); ২. নড়চড়, খেলাপ (কথার উলটোপালটা যেন না হয়)।

উলটে

উলটে–ক্রি-বিণ. পক্ষান্তরে (তুমি আমার কাছে কিছুই পাও না, উলটে আমিই তোমার কাছে টাকা পাই)।

উলটা

উলটা, উলটানো–ক্রি-বি. ১. উলটো করা বা হওয়া, উপুড় হওয়া বা উপুড় করা; ২. প্রত্যাহার করা (কথা উলটানো)।